মূল কনটেন্টে যান
আস-সুন্নাহ ট্রাস্ট কিন্ডারগার্টেনআস-সুন্নাহ ট্রাস্ট

শিক্ষাক্রম ও পাঠ্যসূচি

কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক ও আনন্দময় শিক্ষা — প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি।

শিক্ষা কার্যক্রম

আমাদের শিক্ষা কার্যক্রমের বৈশিষ্ট্য

আস-সুন্নাহ ট্রাস্টের একাডেমিক কাউন্সিল নির্বাচিত সুষম সিলেবাসে শিশুরা সহজে ও আনন্দের সাথে শিখবে, ইনশাআল্লাহ।

  • আরবী ভাষা শিক্ষা কার্যক্রম এবং ইসলামী শিক্ষার ভারসাম্যপূর্ণ সমন্বয়।
  • তিন স্তরে বিন্যস্ত বহু ভাষাভিত্তিক ব্যতিক্রমধর্মী ইসলামিক স্টাডিজ শিক্ষা কার্যক্রম।
  • শিক্ষার্থীদের আরবী, ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা অর্জনের দিকে গুরুত্ব প্রদান।
  • দেশ-বিদেশের মানসম্মত পুস্তকের সহায়তায় শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করা।

স্তরভিত্তিক শিক্ষা

১ম স্তর

প্লে থেকে দ্বিতীয় শ্রেণি

আরবী, ইংরেজি ও বাংলা ভাষায় ইসলামের মৌলিক বিষয়াবলী।

২য় স্তর

আরবী ও ইংরেজি ভাষায় ইসলামের মৌলিক বিষয়াবলী, আকীদা, তাফসীর, হাদীস, ফিকহ ইত্যাদি।

শ্রেণিসমূহ

প্লে গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি

শ্রেণিভিত্তিক বিস্তারিত সিলেবাস একাডেমিক কাউন্সিল নির্ধারণ করছে — প্রকাশিত হলে "সিলেবাস" পাতায় দেখতে পাবেন।

প্লে গ্রুপ

মাসিক বেতন: ৮০০ টাকা পরীক্ষার ফি: ২০০ টাকা

নার্সারী

মাসিক বেতন: ৮০০ টাকা পরীক্ষার ফি: ২০০ টাকা

প্রথম শ্রেণি

মাসিক বেতন: ১,০০০ টাকা পরীক্ষার ফি: ৩০০ টাকা

দ্বিতীয় শ্রেণি

মাসিক বেতন: ১,০০০ টাকা পরীক্ষার ফি: ৩০০ টাকা

তৃতীয় শ্রেণি

মাসিক বেতন: ১,০০০ টাকা পরীক্ষার ফি: ৩০০ টাকা

চতুর্থ শ্রেণি

মাসিক বেতন: ১,০০০ টাকা পরীক্ষার ফি: ৩০০ টাকা

সিলেবাস পাতা

অঙ্গীকার

আমাদের প্রতিশ্রুতি

  • কুরআন-সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, জ্ঞান ও নৈতিকতার বিকাশ ঘটানো।
  • আরবী, ইংরেজি ও বাংলা ভাষায় দক্ষতা অর্জনে সুযোগ সৃষ্টি করা।
  • নিরাপদ, পরিচ্ছন্ন ও আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করা।
  • আদর্শ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পাঠদান ও উত্তম চরিত্র গঠন।
  • শিক্ষকমণ্ডলীর দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা।
  • আধুনিক মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন শ্রেণিকক্ষ।
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক শ্রেণিকক্ষের ব্যবস্থা।
  • খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা।
কর্মদক্ষতা

সফট স্কিল ও টেকনিক্যাল স্কিল ডেভেলপ করা

কর্মক্ষেত্রে সফলতা অর্জনের উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি। কর্মক্ষেত্রে সাফল্য বাড়ানোর জন্য শিক্ষার্থীদের মধ্যে নিম্নলিখিত ব্যবহারিক দক্ষতা বিকাশের প্রয়োজন।

১. সফট স্কিল (Soft Skill)

  • টাইম ম্যানেজমেন্ট ও দায়িত্ববোধ
  • কার্যকরী যোগাযোগ দক্ষতা
  • নেতৃত্ব ও দলগত কাজের দক্ষতা
  • চিন্তা ক্ষমতা (তাদাব্বুর) ও সমস্যা সমাধান

২. টেকনিক্যাল স্কিল (Technical Skill)

  • আই সি টি (ICT)
  • শিক্ষা ও কাজের উদ্দেশ্যে সফ্টওয়্যার ও ইন্টারনেট ব্যবহার
  • ডিজিটাল প্রেজেন্টেশন

উপর্যুক্ত বিষয়গুলোতে দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের কুরআন ও সুন্নাহর আলোকে তাকওয়াবান সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। ফলে তারা যাতে সুস্থ চিন্তা ও সঠিক কর্মপন্থা গ্রহণ করতে সক্ষম হয়, ইনশাআল্লাহ।

পরীক্ষা পদ্ধতি

শিক্ষাবর্ষ ও পরীক্ষা বিন্যাস

শিক্ষাবর্ষ জানুয়ারি থেকে ডিসেম্বর। পুরো বছর ৩টি পর্বে বিভক্ত।

  1. ১ম সাময়িক পরীক্ষাএপ্রিল মাস
  2. ২য় সাময়িক পরীক্ষাজুলাই মাস
  3. বার্ষিক পরীক্ষানভেম্বরের শেষ সপ্তাহ

ছুটির নীতিমালা

পরীক্ষা পরবর্তী ছুটি

১ম ও ২য় সাময়িক পরীক্ষার পর শিক্ষার্থীদের রিফ্রেশমেন্টের জন্য ১ সপ্তাহ ছুটি দেওয়া হয়।

ধর্মীয় দীর্ঘ ছুটি

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ১২ থেকে ১৩ দিন প্রতিষ্ঠান বন্ধ থাকে।

অন্যান্য ছুটি

সকল জাতীয় ছুটির দিনগুলোতে সাধারণ ছুটি বহাল থাকে। (বিশেষ পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় ছুটির দিন কিছুটা কমবেশি হতে পারে।)

ভর্তি সম্পর্কে জানতে চান?

কল করুন আজকের পড়া ভর্তির আবেদন নোটিশ