২০২৬ সালের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা সংক্রান্ত বিজ্ঞপ্তি।
২৭ অক্টোবর ২০২৬
আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ট্রাস্ট নূরানী কিন্ডারগার্টেন এর প্লে, নার্সারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার থেকে সকল শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ৩ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পর্যন্ত। ইনশাআল্লাহ।
১৫ই নভেম্বর, ২০২৬ রোজ রবিবারের মধ্যে ডিসেম্বর মাসসহ পূর্ববর্তী সকল মাসের বকেয়া বেতন ও পরীক্ষার ফি পরিশোধ করে হিসাব বিভাগের অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
মাআসসালাম
ড. মুহাম্মদ নূরে আলম
একাডেমিক পরিচালক ও ট্রেজারার
আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ
